পোস্টগুলি

Featured Post

পিপিআর - ২০০৮

  পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ (PPR-08) ১ মাঘ, ১৪১৪ বাং/২৪ জানুয়ারি, ২০০৮ ইং তারিখে এস, আর, ও নং ২১-আইন/২০০৮ অনুযায়ি পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ (২০০৬ সনের ২৪নং আইন) এর ধারা ৭০ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ‘‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮” বিধিমালা প্রণয়ন করেছে। পিপিআর-০৮ এ মোট নয়টি অধ্যায় রয়েছে – ১ম অধ্যায় : প্রারম্ভিক  (বিধি ১-৩) ২য় অধ্যায় : দরপত্র বা প্রস্তাব প্রস্তুতকরণ, কমিটি (বিধি ৪-১২) §   অংশ-১: দরপত্র বা প্রস্তাব প্রস্তুতকরণ (৪-৬) §   অংশ-২: কমিটিসমূহ (৭-১২) ৩য় অধ্যায় : ক্রয় সংক্রান্ত নীতিসমূহ  (বিধি: ১৩-৬০) §   অংশ-১: সাধারণ (১৩-১৮) §   অংশ-২: Tender Validity ও TS (১৯-২৮) §   অংশ-৩: বিনির্দেশ প্রস্তুতকরণ ও গোপনীয়তা রক্ষা (২৯-৩২) §   অংশ-৪: দরপত্র/প্রস্তাব বাতিলকরণ (৩৩-৩৫) §   অংশ-৫: ক্রয় অনুমোদন, চুক্তি (৩৬-৩৭) §   অংশ-৬: চুক্তি পরিচালনা ও ব্যবস্থাপনা (৩৮-৪২) §   অংশ-৭: রেকর্ডপত্র সংরক্ষণ (৪৩-৪৪) §   অংশ-৮: ক্রয় প্রক্রিয়া-উত্তর পুনরীক্ষণ (৪৫-৪৬) §   ...

তত্ত্ব

করোনা আসল আর হুজুরগো কেরামতি বাড়ল।আযান তত্ত্ব, স্বপ্ন তত্ত্ব,থানকুনি পাতা তত্ত্ব, দিলো ১৪০০ বছর আগের তত্ত্ব কত তত্ত্বই না বের হলো।আসলে কি যার যেই সামর্থ্য।তাদের আছেই এই সামর্থ্য তাই দিয়েছে।তারা তো আর হাইড্রোজেন আর অক্সিজেন এর বিক্রিয়া তত্ব বুঝে না, না মানে পানি পান করেন কিন্তু পানিতে কি আছে তা দেখেন না।দেখতে চান না।পানি তো সহজ জিনিস পান করি যত ইচ্ছে তৃষনা মিটে গেলো আর তাতেই শেষ।আল্লাহর নিয়ামত আল্লাহ দিছে।এটা বলা সহজ।কিন্তু পানিকে ভাংগা যায় ভাংগলে দুটা পদার্থ পাওয়া যায়।মৌলিক পদার্থ আবার ১১৮টি।এরা আবার পরষ্পর যুক্ত হয়ে যৌগিক পদার্থ গঠন করে যেমন পানি এগুলো অনেক কঠিন তাই আল্লাহ দিছে বললে সহজ হয়ে যায় তা নিয়ে আর চিন্তা করতে হয় না ।আগেই নাকি বলে গেছে,আগেই নাকি পুর্বাভাস ছিল,আগেই নাকি হাতধোয়ার কথা ছিল,আগেই নাকি সব লিখা ছিল।করোনার কথা নাকি আগেই কেউ বলে গেছে নামসহ।ভাইরে এত দিন কি করছেন আগে থেকেই ঔষধ তৈরির কাজ শুরু করেন নি কেন? নাকি মানুষ মরার আনন্দ(অন্য ধর্মের) আপনাকে এতটাই আনন্দিত করে যে আপনি সব ভুলে গেছেন।বাহবা দিচ্ছিলেন, কেউ কেউ হাত তালি দিচ্ছিলেন,তৃপ্তির ঢেকুর দিচ্ছিলেন।আমাদের কিছু হবে না ম...

কথোপকথন

স্থান হল জিপিও। চাকরির দরখাস্ত জমা দিতে গিয়েছিলাম।অবাক হয়ে গেলাম ছেলেটার কথা শুনে।ছেলে বলব না সে আমার চেয়ে বয়সে বড় হবে।মানুষ এতটা ছোট হয়। যাই হোক আমি তার সাথে তর্কে যাইনি মাথা ঠান্ডা রেখে হজম করার চেষ্টা করেছি মাত্র। আসলে ঝগড়া করতে ইচ্ছে হয়নি তাছাড়া রুচিতে বাধছিল আমার। তার সাথে যেসব কথা হয়েছিল তা বলছি আমি আমি: কি যে করি এত দেরি। একটু পরে জমা নিবে না আবার। লোকটি: হাম অনেক দেরি।মহিলা মানুষ তো অনেক স্লো। আমি: হতে পারে বয়স হয়েছে তো তাই। লোকটি: মহিলাদের এসব কাজে যে কেন আসে? আমি:কেন ভাই লোকটি: তারা পুরুষদের সমান কাজ করতে পারে না। আল্লাহ তাদের দুর্বল করে বানাইছেন। আমি:মানে? লোকটি: আবার বললো আল্লাহ তাদের দুর্বল বানাইছে। আমি: ভাই কিভাবে? লোকটি : তারা ভারি কাজ করতে পারে না। আমি: ভাই আপনার আম্মাকেও কি দুর্বল মনে করেন। লোকটি: হাম। আমি : দাতে দাত রেখে শান্ত থাকলাম।মনে মনে বললাম যে আপনাকে দশ মাস পেটে রেখে লালন করল তাকে দুর্বল বললেন। আপনার একটুও বাধলনা।কি অবলীলায় বলে ফেললেন। লোকটি: মহিলাদের কে কেন নিয়োগ দেয়। আমি মনে মনে বলি হালায় নারী বিদ্বেসি।তার মগজ ধোলাই করা হয়েছে। যাই হোক আমি শুধ...

পেটের অবস্থা

আজকে আমার পেট আকাশের মত গুড় গুড় করছে। শরীর টা ভাল যাচ্ছে না আমার।মন টা ও ভাল নেই।সবকিছুই কেমন জানি হয়ে যাচ্ছে।আমরা সবাই বুড়ো হয়ে যাচ্ছি।জীবনের হিসাব শেষ হয়ে যাচ্ছে।আমরা এক হয়ে থাকতে পারছি না।সবাই যার যার মত করে বেচে আছি।সবাই খারাপ নেই। আমাকে ছাড়া সবাই তো ভাল থাকে। যে যার মত করে ভাল থাকছে। থাকুক না ভাল। ঘুড়ি তুমি যার আকাশেই উড় ভাল থেক। সবসময়।

প্রিয় মানুষ

কান্না নিয়ে ঘুমাতে চাই না। আমি মুক্তি চাই।তোমার বাধন থেকে মুক্তি চাই। আমি মানুষ হব।আমি আবার ভালবাসব। তোমাকে নয়।অন্য কাউকে।যে আমাকে ঘিরে স্বপ্ন দেখে।আমাকে যে তার পৃথিবী ভেবে বসে আছে।সূর্য উঠে আমাকে ভেবে, সকাল হয় আমাকে ভেবে। কিন্তু বার বার তোমাকেই মনে পড়ে।তুমি যে মিশে আছ আমার অন্তরে।আমার হৃদয়ে,আমার অস্তিত্তে,আমার বর্তমানে,আমার ভবিষ্যতে। আমি কিভাবে তুমায় ভুলি।তবুও ভুলতে হবে।ঘুরে দাড়াতে হবে জীবন সংগ্রামে। আমার উপর অনেক দায়িত্ব আছে।আমাকে শেষ করে যেতে হবে। যেতে হবে বহুদুর।

বচন

অন্যের জন্য কিছু করা মানেই নিজের জন্য কিছু করার সক্ষমতা অর্জন করা।

ভালবাসা

তু্ই যদি আমার হইতি ,আমি হইতাম তুর। সংগে নিয়ে তুলতাম আমি গভীর প্রেমের সুর। তুকে না পেয়ে আজ আমি একা, কষ্ট আমার নিত্য সংগী বুকটা আমার ফাকা। ভাল আছস এই ভেবে কাটে আমার দিন, স্বপ্ন গুলো আমার হল না যে রংগীন।